শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা

ধামরাইয়ে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নে বজ্রপাতে মো. মেহেদী নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে সামিউল হক নামে আরেকজন আহত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মো. মেহেদী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাঁদপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে। ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকার ডাক্তার তুলা মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করতো। ডাক্তার তুলা মিয়া সম্পর্কে মেহেদীর ফুপা হন।

এলাকাবাসী জানায়, বিকালের দিকে মো. মেহেদী ও সামিউল দুইজনে মিলে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি নেমে এলেও তারা বাড়িতে না গিয়ে বৃষ্টিতে ভিজে। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় সামিউল হক। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ