বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

ঢাবির হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সিন্ডিকেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ৫ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ‌্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে লাইব্রেরি।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের এক ভার্চ্যুয়াল সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ৫ অক্টোবর খুলে দিতে প্রভোস্ট স্ট্যাডিং কমিটির সুপারিশ অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল)।

এদিন বলা হয়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভায় অনুমোদন পেলে ওই দিন থেকে হলগুলো খুলে দেওয়া হবে। তবে শুরুতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

এর আগে, বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ৫ অক্টোবর থেকে হল খোলা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সুপারিশ করা হয়। দুটি ক্ষেত্রেই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকার শর্ত দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী সংবাদমাধ্যমকে বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যে দুটি সুপারিশ করেছে, সেগুলো একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে।

একটি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করে বিষয়টি কার্যকর করা হবে। দ্বিতীয়টি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে আগামী ৫ অক্টোবর সকাল আটটা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও হলগুলো বন্ধ আছে। এর মধ্যে অনলাইনে ক্লাস ও কিছু বিভাগ-ইনস্টিটিউটের মিডটার্ম-চূড়ান্ত পরীক্ষা হয়েছে। কয়েকটি বিভাগ ইতোমধ্যে সশরীর চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। করোনা সংক্রমণ কমে আসা ও শিক্ষার্থীদের টিকা নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে এখন হলগুলো খোলার প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ