শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা

আফগানিস্তানে স্কুল খুলছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় দেশটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই নির্দেশ জানানো হয়।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আফগানিস্তানের ছেলেদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয়া হয়। এতে সব পুরুষ শিক্ষক ও ছাত্ররা আবশ্যিকভাবে স্কুলে আসবে।

তবে মেয়েদের স্কুল খুলবে কি না, এই বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এর আগে গত আগস্টে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

পরে ছাত্র-ছাত্রী উভয়ের উপস্থিতিতিতে কিছু প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পুরো আফগানিস্তানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিলো। বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে-মেয়ের মাঝে ব্যবধান রেখেই শিক্ষা কার্যক্রম চলে আসছে। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ