বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

স্বাধীনতার ৫০ বছরেও আমরা শিক্ষার সংকট থেকে বের হতে পারিনি: নূরুল করীম আকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশ ৫০ বছরে পা রাখলেও এখনো আমরা শিক্ষার সংকট থেকে বের হতে পারিনি’ বলে মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। তিনি বলেন, ‘এখনো সার্বজনীন শিক্ষা কাঠানো প্রণয়নের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে’।

আজ শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর)  শাহবাগ জাতীয় যাদুঘর চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে “বিদ্যমান শিক্ষা কাঠামো সংস্কার ও চলমান সংকট নিরসনের দাবিতে শিক্ষা সমাবেশে” সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে বলে আসছি “আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞান ভিত্তিক কর্মমূখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা। কিন্তু এসব দয়াদ্র আহ্বানে সরকারের কানে পানি যাইনি, যার দরুন আজ শিক্ষা দিবসের এই দিনে বিদ্যমান শিক্ষা কাঠামো সংস্কারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছি।

এসময়  সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে “শিক্ষা সংস্কার প্রস্তাবনা” পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। বিগত ৫০ বছরে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার ওপর তথ্যবহুল “চরম পত্র” পাঠ করেন সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গণী, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্পাদক ইব্রাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাছিব গোলদার প্রমূখ।

আরো পড়ুন: ‘আদর্শিক প্রজন্ম গড়তে শিক্ষার সকল স্তরে কুরআন-নামাজ শিক্ষা বাধ্যতামূলক করতে হবে’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ