বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অষ্টম-নবম শ্রেণির ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার মধ্যে গত সপ্তাহে স্কুল খোলা হয়। এক সপ্তাহ ক্লাস চলার পর অষ্টম ও নবম শ্রেণির ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সপ্তাহে একদিন খোলা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুই দিন ক্লাস হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কথা জানিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম শ্রেণির ক্লাস হবে প্রতি রোববার ও বৃহস্পতিবার। আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণির ক্লাস।

এছাড়া আগের মতোই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও সোমবার সপ্তম শ্রেণির ক্লাস হবে।

দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস আগের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিনই হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনার জন্য আদেশে জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ