বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাত কলেজের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার বিষয়ে বুধবার (১৮ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে কলেজগুলোর প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বৈঠক হবে। আমরা আমাদের সুপারিশগুলো বিশ্ববিদ্যালয়কে জানাবো। পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৩ আগস্ট থেকে অনলাইনে পরীক্ষার সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেয় কলেজগুলো। শিক্ষার্থীদের মতামত এবং শিক্ষকদের সুপারিশমালা আগামীকালের বৈঠকে উপস্থাপন করা হবে।’

সশরীরে নাকি অনলাইনে পরীক্ষা নেয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করবো। দুই ধরনের প্রস্তাব নিয়েই আলোচনা হবে। তবে পরীক্ষা পদ্ধতি মূলত বিশ্ববিদ্যালয়ই ঠিক করবে।’

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হলেও সাত কলেজের শিক্ষার্থীরা এখনো টিকার আওতায় আসেনি। সশরীরে পরীক্ষা হলে টিকা না পাওয়া বাধা হবে না বলেও মনে করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ