শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট-৩ আসনের নির্বাচন স্থগিত রাখতে সিইসিকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিতের জন্য প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী।

আজ রোববার তাদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। আগামী ২৮শে জুলাই এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নোটিশে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন,সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলমান লকডাউনেও নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়, কার্যত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ এর দফা ৪ শর্তানুসারে সিলেট উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত। তাই ২৮শে জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা যাবে না এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উচিত চলমান করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে লকডাউনের সময়ে নির্বাচন না করা এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যেকোন দিন ভোটগ্রহণের দিন নির্ধারণ করা। ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের বর্তমান লকডাউন নীতিরও বিরোধী। ২৮শে জুলাই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা না থাকায় ভোটগ্রহণ স্থগিতের অনুরোধ জানাচ্ছি।

অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবো। যে আইনজীবীদের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- মো. মুজাহিদুল ইসলাম,আল রেজা মো. আমির,মো. জোবায়দুর রহমান,মো. জহিরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ