নিজস্ব প্রতিবেদক
অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন পিরোজপুর উলামা পরিষদ সরকারিভাবে নিবন্ধন লাভ করেছে। ‘পিরোজপুর উলামা সোসাইটি (পরিষদ)’ নামে সংগঠনটিকে নিবন্ধন দিয়েছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। সংগঠনটির নিবন্ধন নম্বর S-15495/2026।
নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে গতকাল বুধবার (৪ অক্টোবর) বাদ যোহর ঢাকাস্থ সংগঠনটির কার্যালয় জামিয়া ইমাম বুখারীতে দোয়া ও শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আমির (চেয়ারম্যান) মুফতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মুফতি জামাল উদ্দিন, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি মিরাজুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম আরেফী, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি ইলিয়াস আহমাদ, মুফতি যাকারিয়াসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও আলেমরা।
সংশ্লিষ্টরা জানান, সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এবং আর্তমানবতার সেবায় আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবে পিরোজপুর উলামা পরিষদ।
এদিকে পিরোজপুরের সব উপজেলার আলেমদের সমন্বয়ে শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি পিরোজপুর সদরে আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএইচ/