শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পিছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ