শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধানক্ষেত থেকে নিঁখোজ মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় সায়মন (৯) নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সায়মন সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সায়মন তার বাবার সঙ্গে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে বলে আর ঘাস কাটবে না, বাড়িতে চলে যাবে। এ কথা বলে সে বাড়ির দিকে রওনা দেয়।

সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে গিয়ে দেখেন সায়মন বাড়ি ফেরেনি।

পরে পিতা বাদল মিয়াসহ পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলেমিটার দূরে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সায়মন স্থানীয় একটি মাদ্রাসা ছাত্র। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। তার বাবা-মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ