শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৮০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৩২ জন।

গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের, অপর সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩০৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৫ হাজার ৩৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৮৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ