শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গৃহকর্মীর ছদ্মবেশে চুরি-ডাকাতি করছে একটি চক্র: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি চক্র রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে চুরি ডাকাতি করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। সুযোগ বুঝে চক্রটির সদস্য গৃহকর্মীরা স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

মাহবুব আলম বলেন, রামপুরার একটি বাসা থেকে এসব মালামাল চুরি করে গৃহকর্মী নুপুর আক্তার। ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ তাকে গ্রেফতার করে।

স্বল্প সময়ের মধ্যে গৃহকর্মীকে গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গত ২৩ জুলাই, রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে একটি সোনার চেইন, চুড়ি ও আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এ ঘটনার পরের দিন গৃহকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় একটি মামলা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেফতার করে।

ডিএমপির এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, একটি চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গৃহকর্মীদের কাজে নিয়োগ দেয়ার আগে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হতে হবে। প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেয়া এবং তার তথ্য পুলিশের সিআইএমএস-এ অন্তর্ভুক্তির জন্য নগরবাসীকে অনুরোধ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ