শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে মেরে ফেলেছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ চলার সময় মোহাম্মদ মুনির আল-তামিমি নামের ওই ১৭ বছর বয়সী কিশোরের পেটে গুলি লাগে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের দিকে মারা যায় নবি সালেহ শহরের ওই কিশোর। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলছে, তারা বিষয়টি দেখছে। দেশটির দাবি, সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের সেনাদের দিকে পাথর ছুড়ে মারা যায়। এতে দুজন গুরুতর আহত হন।

শুক্রবার শত শত ফিলিস্তিনি বেইতায় বিক্ষোভের জন্য জড়ো হন। গত কয়েক মাসের মধ্যে ওই এলাকা সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন। তার মরদেহ নিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে।

ফিলিস্তিনের বেইতা অঞ্চলে দখলদার ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদেই সেখানে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ