শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি বলেছেন, তার দেশে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী লড়াইয়ের জন্য মার্কিন সেনার কোনো প্রয়োজন নেই। ওয়াশিংটন সফরের আগে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরাকের প্রধানমন্ত্রী।

আল-খাদেমি বলেন, তাদের দেশে পুনরায় (মার্কিন সেনা) মোতায়েনের বিষয়ে চলতি সপ্তাহে আনুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে। মুস্তফা আল-খাদেমির ওয়াশিংটন সফরে যাওয়ার আগে রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে এপি।

ইরাকের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরাক এখনো প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যাপারে আহ্বান জানাবে। গত এপ্রিলে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে শুরু হওয়া চলমান আলোচনায় একটি সময়সীমা জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন খাদেমি।

তিনি আরো বলেন, ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনার প্রয়োজন নেই। আইএস বিরোধী লড়াই এবং আমাদের বাহিনীর প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচির দরকার আছে। সেটা নির্ভর করছে আলোচনার ওপর, ওয়াশিংটনে আলোচনায় আমরা বিষয় উপস্থাপন করব। সোমবার ওয়াশিংটনে কৌশলগত বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী এমন সময় এই ধরনের মন্তব্য করলেন এবং ওয়াশিংটন সফরে যাচ্ছেন যখন তার সরকারের ওপর দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাচারের চাপ বাড়ছে।

গত বছরের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের মৃত্যুর পর সেই চাপ ক্রমেই বাড়তে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ