শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: পুলিশ হেফাজতে ফেরির মাস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়ার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে চলাচলরত ফেরি শাহ জালালের মাস্টার আবদুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শিবচর থানার পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বাংলাবাজার ঘাট এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিবচর থানার ওসি মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় ফেরির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনো অবহেলা ছিল কি না-এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মুহা. আবদুল কাদের জিডি করেন।

এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, থানায় জিডি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমান আমাদের হেফাজতে আছেন। তার জিজ্ঞাসাবাদ চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ