বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ

মাছ চুরির অপবাদে তৃতীয় শ্রেণির শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রমজান আলী বাসুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  মঙ্গলবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নির্যাতিত শিশু উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিক পুর সরকার পাড়া গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

শুক্রবার সকালে মল্লিকপুর তামলাই দিঘি পাড়ের পাশে জহিরুল ইসলামের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। মঙ্গলবার তাকে মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই শিশুর বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে দিয়ে তার ছেলেকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। র্নিযাতিত শিশুটির বাবা আরো অভিযোগ করে বলেন, আমার অবুঝ সন্তানকে গাছে বেঁধে লাঠিপেটা করায় সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাসি তামাশা করে তাকে বেঁধে দুটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,  শিশুটি এখন সুস্থ। তার বাবা থানায় অভিযোগ করায় রমজান বাসুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ