শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

বিদেশগামী-বিদেশফেরতদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে দেশে। এই সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচক এক বিজ্ঞপ্তিতে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য দেশের এয়ারলাইনসগুলোকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

বিজ্ঞপ্তিতে বেবিচক বলছে, বিমান বাংলাদেশ, নভো এয়ার ও ইউএস-বাংলা—এই তিন এয়ারলাইনস কর্তৃপক্ষ বিদেশগামী যাত্রী, যাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট আছে, তাদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে যাতায়াত করতে পারবেন।

এ ক্ষেত্রে যাত্রার সময় বোর্ডিংয়ের আগেই এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোর কাছে যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে।

সরকারি নির্দেশনা এবং আন্তর্জাতিক গন্তব্যগুলোতে যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বেবিচক অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে বিমান চলাচলের এই অনুমতি দিয়েছে।

বিদেশগামীদের জন্য ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক গন্তব্যগুলোর যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ