বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারী বর্ষণ, জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেকে হচ্ছিল সকাল ৯টার পরও। এতে দুর্ভোগে পড়ে কর্মস্থলমুখী মানুষ।

পরিবহন স্বল্পতার পাশাপাশি  সৃষ্টি হয় যানজটেরও। বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে ৭৮ মিলিমিটার, সন্দ্বীপে ৬৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার এবং মোংলায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ