বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিকা নাও, নয় জেলে যাও: জনগণকে ফিলিপাইন প্রেসিডেন্টের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সাধারণ মানুষকে টিকা নেয়ার জন্য রীতিমতো হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ‘দেশকে বাঁচাতে’ টিকা এক প্রকার বাধ্যতামূলক করার মতো কথা বলেছেন তিনি।

সোমবার রাতে রেকর্ডেড ভাষণে দুতার্তে বলেন, ‘আপনি পছন্দ করতে পারেন: ভ্যাকসিন নেবেন, না হয় আমি জেলে পাঠিয়ে দেব।’

আল-জাজিরা জানিয়েছে, গত মার্চে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে ফিলিপাইন। দেশটিতে বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র থাকলেও সরবরাহ কম।

যতটুকু পাওয়া যাচ্ছে, তার থেকে অনেকেই আবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিতে চাচ্ছেন না।

এদের বোকা সম্বোধন করে দুতার্তে বলেছেন, ‘এরা একগুঁয়ে।’

করোনা প্রতিরোধ বিষয়ক নীতিমালা নিয়ে দুতার্তে এর আগেও কড়া বক্তব্য দেন। তিনি বলেন, লকডাউন অমান্য করলে গুলি করা হবে। তার ওই বক্তব্যের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক  জনের মৃত্যু হয়।

১১০ মিলিয়ন মানুষের দেশে এখন পর্যন্ত ১.৯৫ শতাংশ টিকার দুই ডোজ পেয়েছেন, সংখ্যায় ২.১৫ মিলিয়ন। বিপরীতে প্রথম ডোজ পেয়েছেন ৬.২ মিলিয়ন মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ