বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে গাড়িগুলো দুর্ঘটনা কবলিত হয়েছে। এতে নিহত হয়েছে নয় শিশুসহ মোট ১০ জন।

রোববার স্থানীয় বাটলার কাউন্টির করোনার ওয়েইনি গারলক এ তথ্য জানিয়েছেন।

গারলক জানান, স্থানীয় সময় শনিবার গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) অন্তত ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিলো। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টির কবলে পড়ে মহাসড়কে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা ২৯ বছর বয়সী একজন বাবা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ সময় অন্য একটি গাড়িতে থাকা আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও চার-পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে কয়েক ঘণ্টার জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিলো। পরে মহাসড়কটি খুলে দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ