বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকার সঙ্গে ৭ জেলার যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নতুন করে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে লকডাউন তথা বিধিনিষেধ জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দেশের সাতটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার ভোর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তা কার্যকর থাকবে।

ঢাকার সঙ্গে যেসব জেলার যোগাযোগ বন্ধ থাকবে সেগুলো হলো- গাজীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ। এসব জেলায় ইতোমধ্যে সংক্রমণের হার বাড়ছে বলে জানা গেছে। এ অবস্থায় রাজধানী ঢাকায় যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ