বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকার আশপাশের ৭ জেলায় কাল থেকে ‘কঠোর লকডাউন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সাত জেলায় কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

যেসব জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় গণপরিবহন বন্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা ও জরুরি পরিসেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সরকারি-বেসরকারি গণমাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বেসকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যানা জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে।

ঢাকায় এ ধরনের লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সংক্রান্ত বৈঠক আছে। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ