বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনির (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে আরও ২০ জন আহত হয়েছেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, হাজারীগঞ্জ ইউনিয়নে বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থী'র মধ্যে সংঘর্ষে গুলি বিদ্ধ হয়ে একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। আরেক জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিভিন্ন কেন্দ্রে র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।

উল্লেখ্য, ভোলায় প্রথম ধাপে বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হল- গঙ্গাপুর, সাচড়া, সম্ভুপুর, চাঁচড়া, চাঁদপুর, হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া, চর মাদ্রাজ, চর কলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।

চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাকি ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪ শত ৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ