বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুরআন তিলাওয়াত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কুরআন টিচিং অ্যান্ড কুরআন সায়েন্সেস অ্যাসোসিয়েশন ‘তায়াল্লোম’-এর ছাত্রী কুরআন তিলাওয়াত করার সময় মৃত্যুবরণ করেছেন।

শরিফা বিনতে মুসফিরুল কাহতানি নামে সৌদি আরবের এক ছাত্রী তার শিক্ষক এবং সহপাঠীদের সম্মুখে কুরআন তিলাওয়াত করার সময় মারা গিয়েছেন।

রিয়াদের কুরআন টিচিং অ্যান্ড কুরআন সায়েন্সেস অ্যাসোসিয়েশন তায়াল্লোম-এর কর্তৃপক্ষ শরিফা বিনতে মুসফারুল কাহতানির অকাল মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এই সৌদি কিশোরীর মৃত্যুর প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তার জন্য মহান আল্লাহর নিকটে ক্ষমা, করুণা এবং চিরস্থায়ী শান্তি কামনা করেছেন।

তিলাওয়াতরত অবস্থায় কুরআন তিলাওয়াতকারীদের মৃত্যুর ঘটনা নতুন নয় এবং এর আগেও ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ ক্বারি এবং কুরআনের শিক্ষক আবদুল রহমান সূরা মূলকের তিলাওয়াত রেকর্ড করার সময় মৃত্যুবরণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ