বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগান অভিযানে যুক্তরাষ্ট্রকে ভূমি না দেয়ার ঘোষণা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এছাড়াও, চীনের জিনজিয়াং নিয়ে বিশ্ব সম্প্রদায় বারবার কথা বললেও কাশ্মীরে ভারত কী করছে সেদিকে কারও কোন ভ্রুক্ষেপ নাই কেন? জানতে চেয়ে খোভও প্রকাশ করেন তিনি।

এক্সিওস এইচবিও'তে দেয়া এক সাক্ষাতকারে সোমবার সকালে ইমরান খান এই মন্তব্য করেন। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।ইমরান খান বলেছেন, তালেবান আইএস এবং আল কায়েদার বিরুদ্ধে আফগানিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সিআইএ'কে পাকিস্তানের ভূমি ব্যাবহার করতে দেয়া হবেনা।

এক্সিওস ইমরান খানের সাক্ষাতকারটি এখনও প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্র-আফগানিস্তান ইস্যুতে তার মন্তব্যটি প্রকাশ করেছে। ইমরান খানের এই বক্তব্য ভারত-পাকিস্তান দুই দেশের সামাজিক মাধ্যমেই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ