বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

মহেশখালীতে পাহাড় ধসে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া পূর্ব পাড়া গ্রামে পাহাড় ধসে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পূর্বপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র জুনাঈদ (১০) মারা যায়। জুনাঈদ কালাগাজির পাড়া নূরিয়া মুজহেরুল উলুম মাদরাসার নুরানীর শিশু শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুনাঈদ তার বন্ধুদের সাথে চিকন ঝিরি নামের পাহাড়ের পাশে খেলা করছিলো। এক পর্যায়ে তারা পাহাড়ের টিলায় ঝুলিয়ে থাকা পাখির বাসা থেকে পাখি ধরতে যায়, হঠাৎ করে পাহাড় ধসে। অন্য বন্ধুরা দৌড়ে সরে যেতে পারলেও জুনাঈদ মাটির নিচে চাপা পড়ে যায়। পরে তার বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা মাটি খুঁড়ে জুনাঈদকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিষদের পক্ষ থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সতর্কতামূলক মাইকিং প্রচারণা চলমান আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ