বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেপালে ভয়াবহ বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে দেশটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ২২ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অতি বন্যার কবলে পড়েছে দেশটির ৬টিরও বেশি জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকরাজ দহল জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজং, মায়াগদি, মুস্তাং, মানং ও পালপা জেলা। এই মুহূর্তে দূর্গত এলাকায় উদ্ধার অভিযান ও খাদ্য সরবরাহে বেশি নজর দিচ্ছে সরকার। তিনি বলেন, নিহতদের পাশাপাশি ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের সিন্ধুপালচোক জেলায় রাতভর ভারি বর্ষণের ফলে তৈরি হয় আকস্মিক বন্যা। এতে নিখোঁজ হয়েছেন সাতজন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানান, বন্যায় মেলামচি নদীর পানিতে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিবর্ষায় মানুষের জীবন বাঁচাতে নানা পদক্ষেপ নেয় নেপাল সরকার। দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয় নিরাপদ স্থানে। তবুও যেন ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। দেশটিতে প্রতি বছরই বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়।

এবার নেপালকে আগে থেকেই সতর্ক করে আসছিলেন দক্ষিণ এশিয়ার কয়েকজন আবহাওয়াবিদ। তারা বলে আসছিল এবছর আগেই বর্ষা শুরু হবে নেপালে। সে অনুযায়ী ১ জুন থেকেই দেশটিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এতে পানি বৃদ্ধির পাশাপাশি শুরু হয়েছে ভূমিধস। নেপালে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধস থাকতে পারে আরও তিন মাস।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ