বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটি গঠন উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম-এর পরিচালনায়  শনিবার (১৯ জুন)দলের পুরানা পল্টনস্থ কার্যালয়ে এক সভাঅনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী ও যুব নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সার্বিক কার্যক্রম প্রচার প্রসার ও মিডিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে একটি উপ কমিটি গঠন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটির তালিকা নিন্মরুপ- তত্ত্বাবধায়ক: মাওঃ গাজী আতাউর রহমান, প্রধান সমন্বয়কারী: মাওঃ মোঃ ইমতিয়াজ আলম, সমন্বয়কারী: মাওঃ আহমদ আবদুল কাইয়ূম, সহকারী সমন্বয়কারী: শহিদুল ইসলাম কবির। সদস্য-১.শেখ ফজলুল করীম মারুফ, ২. ইলিয়াস হাসান, ৩. কে এম শরীয়াতুল্লাহ,৪.নূরুল বশর আজিজী, ৫.ইশতিয়াক আল আমীন,৬. মোঃ আখতারুজ্জামান, ৭.সাইফুল ইসলাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ