বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

নারায়ণগঞ্জে গ্যাসের গন্ধ, নগরীজুড়ে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে নগর ও শহরতলীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফতুল্লার মধ্য সস্তাপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডসহ নগরীর ১৩, ১৬ এবং ১৭নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়। এতে অনেক এলাকাতেই আতঙ্কে রান্না বন্ধ রেখেছেন গৃহিণীরা।

এলাকাবাসী জানান, গত মে মাস থেকেই জেলার বিভিন্ন এলাকায় নানা স্থানে সময়ে সময়ে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সেই একই গন্ধ পাওয়া গেলো।

গ্যাসের এই গন্ধের রহস্য নিয়ে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকুও জানান, গ্যাস লিগেজ থেকেই এই গন্ধের উৎপত্তি।

ফতুল্লার সস্তাপুর এলাকার নজরুল মিয়া জানান, নারায়ণগঞ্জের অনেক এলাকায়ই গ্যাস লাইন থেকে প্রচুর গ্যাস লিকেজ হয়ে প্রচুর গন্ধ বের হচ্ছে। এজন্য বাসা বাড়ির অনেকেই মশার যন্ত্রনা সহ্য করেও দরজা জানালা খোলা রেখেছে। ভয়ে চুলায় আগুন ধরাচ্ছেন না। এতে রান্না করার ঝামেলায় রয়েছে অনেক পরিবার।

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জের ডিজিএম গোলাম ফারুক বলেন, যখন গ্যাসের প্রেশার কমে যায়, তখন টেকনিকাল কারণেই আমরা ক্যামিকেল মিশ্রিত করে দেই। তখন গ্যাস লিকেজ দিয়ে সেই গ্যাস বের হলে গন্ধ ছড়ায়।

যেহেতু সেই লিকেজগুলোতে স্বাভাবিক সময়ে কোন দুর্ঘটনা ঘটে না। তাই আতঙ্কের কিছু নেই। যদি আবদ্ধ কোথাও গ্যাস আটকে থাকে, তাহলে দুর্ঘটনা ঘটে। তবে, কোনো গ্যাস লিকেজই ভালো না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ