বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাইজেরিয়ায় পুলিশকে হত্যা করে ৮০ শিক্ষার্থী অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারীরা এক পুলিশ সদস্যকে হত্যা করে অন্তত ৮০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষককে অপহরণ করেছে। গত বৃহস্পতিবার দেশটির কেব্বি রাজ্যে এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, গত তিন সপ্তাহের মধ্যে এটি উত্তরপশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ায় তৃতীয় গণঅপহরণের ঘটনা। দস্যুরা মুক্তিপণের জন্য এসব ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের।

উসমান আলিয়ু নামে এক স্কুলশিক্ষক জানিয়েছেন, বন্দুকধারীর কমপক্ষে ৮০ শিক্ষার্থীকে অপহরণ করেছে, যার মধ্যে বেশিরভাগই মেয়ে।

তিনি বলেন, ওরা (দস্যু) এক পুলিশ সদস্যকে হত্যা করে স্কুলের গেট ভেঙে সোজা ক্লাসরুমে ঢুকে যায়।

কেব্বি পুলিশের মুখপাত্র নাফিয়ু আবু বকর জানান, বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত হওয়ার পাশাপাশি এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত শহর বিরনিন ইয়াউরির একটি সরকারি কলেজ থেকে এসব শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। তাদের সন্ধানে আশপাশের জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত একাধিক ঘটনায় আট শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুষ্কৃতরা। এদের মধ্যে কিছু সংখ্যক মুক্তি পেলেও বাকিরা এখনো নিখোঁজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ