বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্রদলের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে আটক ছাত্রদলের আট নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা ২০টি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালিবাড়ী দাখিল মাদরাসা মাঠে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা, মহানগর এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয। এটি কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ফলে ছয় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ