বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের সাথে সম্পর্ক আরো মজবুত করার বার্তা ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে ১২ বছর পরে ইসরায়েলে দায়িত্ব পেলো নতুন সরকার। নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। আর ক্ষমতায় বসেই ভারতের সাথে সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছর বয়সী ডানপন্থী এই ইহুদি নেতা।

সোমবার বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরো মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন তিনি। গত রোববার বেনেটের জয়ের পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি।

তার বক্তব্য, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’

বেনেটও জানিয়েছেন, তিনি মোদি সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইসরায়েলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সাথে কৌশিলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের সদ্যসাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত। তার আমলে ভারতের সাথে ইসরাইলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের। শুধু তাই নয়, ভারতের অস্ত্র ভাণ্ডারে আসে বহু ইসরাইলি অস্ত্র। তবে বেনেটের নতুন সরকারও যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে তা স্পষ্ট।

উল্লেখ্য, রোববার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভোটাভুটিতে পরাজিত হন নেতানিয়াহু। আট দলের জোট জেতে ৬০-৫৯ ব্যবধানে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ