বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনের ৬৩ বছর বয়সি এক বৃদ্ধ ইমামকে আটক করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের এক বৃদ্ধ ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনা। ইসরায়েল পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট লড শহর থেকে তাকে গ্রেফতার করে। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম লড শহর তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।

ইসরায়েলভিত্তিক জেরুসালেম পোস্টের খবরে গ্রেফতার ইমামের নাম ‘ইউসেফ মোহাম্মাদ এলবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ৬৩ বছর বয়স্ক ওই ইমামের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়াপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ এনেছে।

ইমাম মোহাম্মদ ইউসেফ ঠিক সহিংসতাপূর্ণ কী বক্তব্য দিয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ফেসবুক-মেসেঞ্জারে নিয়ে ইসরায়েলের আরব কমিউনিটির লোকজনদেরকে পুলিশদের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট জানিয়েছে, গ্রেফতার ইমামের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস এবং হুমকি তৈরির অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার তাকে বিচারকের কাছে হাজির করার কথা ছিল। সূত্র: জেরুসালেম পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ