বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এক বছর পর সৌদি আরবে মসজিদে জানাজা নামাজের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ বিরতির পর মসজিদে জানাজার নামাজের অনুমতি দিয়েছেন সৌদি আরব। বুধবার এক প্রজ্ঞাপন জারি করে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয় বলে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে গত বছর মসজিদে জানাজার নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশটির করোনা পরিস্থিতির ‍উত্তরণ হওয়ায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সৌদিতে বসবাসরত ৬০ হাজার জন এবছর হজে অংশ নিতে পারবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ