বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের কুম্ভমেলার করোনা রিপোর্টে বড় ধরণের জালিয়াতির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব 'কুম্ভমেলা' নিয়ে উঠে এল বড়সড় অনিয়মের তত্ত্ব। সূত্রের খবর, কুম্ভমেলায় সাধু-সন্তদের করোনা পরীক্ষার দায়িত্বে থাকা একটি বেসরকারি ল্যাব টার্গেট পূরণ করতে একের পর এক মারাত্মক দুর্নীতির আশ্রয় নিয়েছে।

উত্তরাখন্ড সরকারের নিযুক্ত করা ওই বেসরকারি সংস্থা এক লাখ ভুয়া কোভিড টেস্ট রিপোর্ট দেয় বলেও জানা গেছে তদন্তে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হরিদ্বার কুম্ভমেলাকে আখ্যা দিয়েছে সুপার স্প্রেডার ইভেন্ট হিসেবে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে বিশেষজ্ঞরাও অনেকে এই লাখ লাখ মানুষের জমায়েতকে দায়ী করছেন। কুম্ভমেলা নিয়ে কোভিড বিধি না মানা ও ভুয়া টেস্ট সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছিল হরিদ্বার জেলা প্রশাসন।

তদন্তের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, করোনা পরীক্ষার টার্গেট পূরণ করতে দুর্নীতির আশ্রয় নিয়েছে টেস্টিং এর দায়িত্বে থাকা সংস্থা। ওই বেসরকারি ল্যাবটি কুম্ভমেলায় অন্তত ১ লাখ ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে।

এই করোনা রিপোর্টগুলি দেওয়া হয়েছে সাধারণ মানুষের নামে। যারা হয়তো কুম্ভমেলাতে অংশগ্রহণও করেনি। শুধু তাই নয়, ওই বেসরকারি সংস্থা নাকি একটি মাত্র কিট থেকে ৭০০ জনের করোনা পরীক্ষা করেছে বলে দেখানো হয়েছে। আবার নমুনা সংগ্রহের জন্য যে ২০০ জনের নাম দেওয়া হয়েছিল, তাদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী নন। তারা হয় ডেটা এন্ট্রি অপারেটর, না হয় শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে আবার রাজস্থানের বাসিন্দা। ওই সংস্থাটি নাকি একই মোবাইল নম্বর দিয়ে ৫০ জন পর্যন্ত মানুষের নাম রেজিস্টার করেছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ