বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আগামী বছর ঈদুল ফিতর-আজহায় ছুটি থাকবে কয়দিন  গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন এ সপ্তাহে হারামাইনে জুমা পড়াবেন যাঁরা ৭ নভেম্বর ইসলামী আন্দোলন দক্ষিণের সিরাত সম্মেলন, সফল করার আহ্বান ১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেওয়া যাবে দুই বিষয়ে 

বিভিন্ন অপরাধে ডিএনসিসির পাঁচ কর্মী চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন অপরাধে গত পাঁচ মাসে পাঁচজন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা ডিএনসিসিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ডিএনসিসির সচিব দফতর সূত্র জানায়, সুশাসন প্রতিষ্ঠায় এই পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, দায়িত্বে অবহেলা এবং দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল। এখন থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ওপর আরও নজরদারি রাখা হবে বলে জানা গেছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য বহনের অভিযোগে গত ৪ জুন ডিএনসিসির পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী (গাড়িচালক) হোসেন মিয়াকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত ২৩ মে দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের (অঞ্চল-৫) দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী ফরিদ হোসেন হাওলাদারকে চাকরিচ্যুত করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী সাগরকে চাকরিচ্যুত করা হয়।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সম্পত্তি বিভাগের কর্মী (উচ্ছেদ শ্রমিক) আব্দুর রাজ্জাককে এবং গত ১০ জানুয়ারি একই অভিযোগে অঞ্চল-৭-এর মশককর্মী হাসিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ