বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরে গাজা শহরে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, তাৎক্ষণিক এই হামলায় হতাহতের খবর জানাতে পারেনি বিবিসি।

ইতোমধ্যে হামলার একটি ভিডিও টুইটারে প্রকাশ পেয়েছে।

হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে। তাদের যুদ্ধবিমান খান ইউনুস ও গাজা শহরে হামাসের পরিচালিত সামরিক স্থাপনায় আঘাত করেছে।

ইসরায়েলের দাবি, মঙ্গলবার গাজা থেকে উৎক্ষেপিত আগুন বেলুনে দক্ষিণ ইসরায়েলের অন্তত ২০টি ফসল ক্ষেতে আগুন লেগেছে।

গত মাসের শুরুতে টানা ১১ দিনের সংঘাতের পর ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এরপর এক মাস না যেতেই ফিলিস্তিনে বিমান হামলা চালাল ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ