বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আগামী বছর ঈদুল ফিতর-আজহায় ছুটি থাকবে কয়দিন  গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন এ সপ্তাহে হারামাইনে জুমা পড়াবেন যাঁরা ৭ নভেম্বর ইসলামী আন্দোলন দক্ষিণের সিরাত সম্মেলন, সফল করার আহ্বান ১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেওয়া যাবে দুই বিষয়ে 

অপেশাদারি আচরণের দায়ে পাকিস্তানে সাংসদদের পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তানে সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সাংসদদের মাঝে সংঘটিত হাতাহাতির ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার।

এক বিবৃতিতে  তিনি জানান, সরকার ও বিরোধী দলীয় নেতারা গতকাল হট্টগোলের সময় অশালীন ভাষা ব্যবহার করেছেন, যা কোন সংসদীয় ভাষা হতে পারে না। তাই  এমন অপেশাদারিত্ব ও অশালীন ভাষা ব্যবহারকারী সাংসদদের সংসদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

তিনি গতকাল সংসদে হট্টগোলের সময়ের  সিসিটিভি ফুটেজ চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৫ জুন) পাকিস্তানে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মালাইকা বুখারী নামে এক সাংসদ ও তার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বক্তব্য প্রদানকালে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসা) নেতারা তাকে ঘিরে রাখলে উত্তেজনা তৈরি হয়।

স্পিকার আসাদ কায়সার বিরোধী দলের নেতাকে ঘিরে না রেখে সদস্যদের নিজ নিজ সিটে বসার আহ্বান করেন; কিন্তু কেউ স্পিকারের কথা আমলে নেননি।

বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের বক্তব্য চলাকালীন সময়ে সরকারদলীয় সাংসদরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের শ্লোগানের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও নিজের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় বিরোধী দলের অন্যান্য নেতারা শাহবাজ শরীফকে ঘিরে রাখেন ও সরকারী সাংসদদের কর্মকাণ্ড ভিডিও করেন। পরবর্তীতে স্পিকার সংসদ অধিবেশনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ করেন।

এ সময় পিটিআই নেতা আলী আনওয়াজ আওয়ান বাজেটের কাগজপত্র পিএমএল (পাকিস্তান মুসলিম লীগ)  নেতা রুহুল আজগরের দিকে ছুড়ে মারেন। জবাবে রুহুল আজগর ও কাগজপত্র আলী আনওয়াজ আওয়ানের দিকে ছুড়ে মারলে হট্টগোল শুরু হয়।  এসময় মিনিটের জন্য সংসদ অধিবেশন স্থগিত ছিল।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ