বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।

গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী-কাপাসিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) ৬টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকার এসিআই গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানিয়েছেন, মোটরসাইকেলে করে দুইজন যুবক কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত দু'জনের বাড়ি কাপাসিয়া উপজেলায়। তারা হলেন, তরিকুল ইসলাম (১৮) কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের অলি উল্ল্যাহর সন্তান, মেহেদী হাসান (১৯) একই এলাকার আব্দুল হকের সন্তান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ