শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ১৪ কিমি যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের এলেঙ্গা অংশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ