বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্ট গার্ড। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে লিবিয়া অবজারভারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কোস্ট গার্ডের দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। রাবারের ডিঙি নৌকায় করে অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

লিবিয়ান নাভাল ফোর্স জানিয়েছে, জরুরি কল পেয়ে দুটি উদ্ধারকারী নৌযান সাগরে যায়। নৌকাগুলো মানুষে পরিপূর্ণ ছিল। ভুক্তভোগীদের উদ্ধার করে অবৈধ অভিবাসন বিরোধী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চলতি বছরের মে পর্যন্ত লিবিয়ান কোস্ট গার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গত বছর এই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে বিভিন্ন দেশের ১১ হাজার মানুষ লিবিয়ায় ঢুকেছেন।

পাশাপাশি জানুয়ারি থেকে মে পর্যন্ত সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭০০ জন। গত বছর মৃত্যুর সংখ্যা ছিল দ্বিগুণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ