বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বিকেলে ঢাকায় পৌঁছাবে চীনের উপহারের টিকার দ্বিতীয় চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ বিকেলে ঢাকায় পৌঁছাবে চীনের উপহারের টিকার দ্বিতীয় চালান। বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান সিনোফার্মের ৬ লাখ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে।

রোববার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ