বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।

শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি সেতুর ১৮ নম্বর পিলারের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তিদের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখনো থেমে থেমে যানজট রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ