শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

নাইজেরিয়ায় ডাকাতের গুলিতে নিহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর–পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাত দলের গুলিতে ৫৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার (১২ জুন) দেশটির পুলিশ ও স্থানীয় সূত্র এ তথ্য জানায়।

স্থানীয়দের বরাতে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার মোটরসাইকেল আরোহী একদল ডাকাত জুরমি জেলায় অন্তত ছয়টি গ্রামে হামলা চালায়। মাঠে কর্মরত কৃষকদের তারা গুলি করে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওতে নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা বলেন, আরও ৩৯টি লাশ উদ্ধার করে পামের দাওরান শহরে কবর দেওয়া হয়েছে। মুসা আরজিকা নামের এক বাসিন্দা বলেন, ওই এলাকায় শেষকৃত্য সম্পন্ন করাটাও কঠিন। কারণ, ডাকাতরা জুরমি বনে ঘুরে বেড়াচ্ছে এবং যেকোনো সময় হামলা করে বসতে পারে। জুরমি জেলার বিভিন্ন গ্রামে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ