রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে বিপুল মালামাল পুড়ে গেছে। এ সময় পাশের দুই বাড়ির ১০টি কক্ষ পুড়ে গেছে বলেও জানা যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতে আমবাগ এলাকার ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মনো মিয়ার বাড়ি ও জুয়েল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে ওই দুই বাড়ির অন্তত ১০টি কক্ষ পুড়ে যায়। এ ছাড়াও জুয়েল হোসেনের পুরো ঝুটের গুদাম ও গুদামে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ