রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

‘একটি আদর্শিক বিজয় ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আদর্শিক বিজয় ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়। মানবরচিত শাসনব্যবস্থার অসারতা ক্রমেই ফুটে উঠছে। বাক-স্বাধীনতা ও নাগরিক অধিকার চরমভাবে ভুলুন্ঠিত। জান-মাল, ইজ্জত আব্রুর নিশ্চয়তা নেই। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস, মাদকে সয়লাব। নৈতিক চরিত্র হারিয়ে মানুষ ক্রমেই নীতিহীন হয়ে পড়ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এ জন্য প্রয়োজন একটি আদর্শিক বিজয়ের।

রোববার চরমোনাই মাদরাসায় বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মৃধা ইসলামী আন্দোলনে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় ৫৬০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী যা প্রশংসার দাবি রাখে। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করছি মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতির অবস্থা দেখে। তিনি দুর্নীতিবাজদের কঠোরহস্তে নিবৃত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশে একটি আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

আজ বিকেলে চরমোনাই মাদরাসায় দলের নায়েবে আমিরের হাতে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সদস্য নুরুল ইসলাম মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ