রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

‘ইসলামের ভ্রাতৃত্ব ও মূল্যবোধের সঠিক প্রচারে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মুহা. ফরিদুল হক খান (এমপি) বলেছেন, ইসলামের ভ্রাতৃত্ব ও মূল্যবোধের সঠিক প্রচার ও প্রসারের লক্ষ্যে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের নামে জঙ্গীবাদের বিরুদ্ধে অনেক আগেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আর তাই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ‘প্রকৃত মর্মবাণী’ প্রচার করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন। যার মধ্যে সম্প্রতি প্রাথমিক পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। এসব মসিজিদে প্রতি বছর ১৪ হাজার হাফেজে-কোরআন হিফজ করার সুযোগ পাবে।

রোববার দুপুর ২ টায় ঢাকা ওআইসি ইয়ূথ ক্যাপিটাল ২০২০ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগীতার চূডান্ত পর্বে ভার্চুয়ালী অংশ নিয়ে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা অর্জনে তরুণ সমাজ অনেক বেশি অনুপ্রাণিত হবে। ইসলাম শান্তি,সাম্য ও ঐক্যের কথা বলে। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রণকারীরা ইসলামের শান্তির বার্তা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভার্চুয়ালী যুক্ত হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহা. আখতার হোসেন বলেন, মুজিবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এই শুভক্ষণে আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার অংশ হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত মর্যাদা ও গৌরবের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ