মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অবশেষে ঢাকায় পৌঁছেছে ৬ লাখ ডোজ সিনোফার্ম টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালানটি এসে পৌঁছেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ আজ সকালে চীন থেকে এই টিকা নিয়ে রওনা হয়েছিল। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, উড়োজাহাজ দুটি সকাল ১০টায় (বাংলাদেশ সময়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এ নিয়ে দ্বিতীয় দফায় চীন থেকে উপহার হিসেবে টিকা পেল বাংলাদেশ। এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ সিনোফার্ম টিকা দেশে এসেছিল। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এখন সেই টিকা প্রয়োগ করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ