বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু ১৪ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৪ জুন (সোমবার) থেকে এ কার্যক্রম শুরু হবে।অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশনা ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট শিগগিরই প্রকাশ করা হবে।

শনিবার (১২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলছে, চলমান করোনা অতিমারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক মুল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। এ কার্যক্রম ১৪ জুন (সোমবার) থেকে শুরু হবে।

অধিদপ্তর আরও বলছে, করোনা অতিমারির কারণে যথামম স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এ কার্যক্রম পরিচালিত হবে। দেশের যে সকল এলাকায় লকডাউন চলছে সে সকল এলাকার সংপ্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আঞ্চলিক পরিচালকের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন। কোনোক্রমেই স্বাস্থ্যবিধির নির্দেশনা উপেক্ষা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, গ্রিড এবং সপ্তাহভিত্তিক নির্ধারিত কাজ অচিরেই প্রকাশ করা হবে, যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদস্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd) পাওয়া যাবে এবং আঞ্চলিক পরিচালকদের ই-মেইলে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের সাথে যোগাযোগ করবেন।

অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি যথাযথ ও ফলপ্রসূভাবে বাস্তবায়নে জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে অধিদপ্তর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ