বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

মডেল মসজিদে যোগ্য আলেমদের নিয়োগ দিন: হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদী বলেছেন, সরকারের প্রতি অনুরোধ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমদের নিয়োগ দিন। শনিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা নুরুল ইসলাম জেহাদী বলেন, মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি। যেহেতু মসজিদগুলোতে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানেও যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না। সাংস্কৃতিক কেন্দ্রগুলো পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ আলেমদের প্রয়োজন।

হেফাজত মহাসচিব বলেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষা, আমল বিষয়গুলো বিবেচনা করতে হবে। দলীয় বিবেচনায় বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ